ওল্ড ডিওএইচএস হারাল মোহাম্মদপুরকে

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:৫৯
ওল্ড ডিওএইচএস সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল লিগের গতকালের ম্যাচে ৬২-২৪ পয়েন্টে হারিয়েছে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে। ধানমন্ডি উডেন ফ্লোরে অনুষ্ঠিত এ খেলায় প্রথমার্ধে বিজয়ী দল ২৯-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। ওল্ড ডিওএইচএসের পক্ষে মাহিন এবং আশিক সমান ১১ পয়েন্ট স্কোর করেন। অন্যদিকে মোহাম্মদপুরের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন রাতুল। তিনি ছয় পয়েন্ট স্কোর করেন। এর আগে গত শনিবারের ম্যাচে গ্রেগস ৬৬-৬১ পয়েন্ট হারায় ডিওএইচএসকে।