আন্তর্জাতিক রেটিং দাবা শুরু হচ্ছে বুধবার

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:৫৯
প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবার ষষ্ঠদশ আসর আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে টুর্নামেন্টের উদ্বোধন হবে। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতা, লিওনাইন চেস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন সব দাবাড়ু। আগ্রহী খেলোয়াড়দের এন্ট্রি ফিসহ আগামীকাল মঙ্গলবারের মধ্যে দাবা ফেডারেশনের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট এক লাখেরও বেশি টাকার অর্থ পুরস্কার থাকছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।