প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান ১মপত্রের অধ্যায় ঃ ০১ পরিচ্ছেদঃ ০২ Virus (ভাইরাস) - বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো:
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
উদ্ভিদদেহ যেমন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তেমনি মানবদেহ ও আক্রান্ত হয়। এক্ষেত্রে এমন কিছু Virus আছে যারা মানবদেহের শ্বেতকণিকার ম্যাক্রোফায এবং T-cell লিম্ফোসাইটকে আক্রমন করে ও ধ্বংস করে দেয়। যার ফলে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় এবং দেহ বিভিন্ন রোগ-জীবাণু দ্বারা সহজেই আক্রান্ত হয়।
(ক) নিউক্লিওক্যাপসিড কী ? ১
(খ) TMV কোন দেহে রোগ সৃষ্টি করে ? এবং Virus কে জড় পদার্থ বলার কারণ ব্যাখ্যা কর।২
(গ) উদ্দীপকের আলোচিত Virus টির সাথে TMV এর পার্থক্য উল্লেখ কর। ৩
(ঘ) উদ্দীপকের আলোচিত মানবদেহের জন্য ক্ষতিকর Virus টির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ৪
(ক) নিউক্লিওক্যাপসিড ঃ সংক্রমণ ক্ষমতাবিহীন Virus কে নিউক্লিওক্যাপসিড বলা হয়।
(খ) উত্তর ঃ TMV উদ্ভিদদেহে অর্থাত্ তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে।
Virus কে জড় পদার্থ বলার কারণ ঃ
১.ভাইরাসের নির্দিষ্ট কোন কোষ (Cell) নেই।
২. এরা অকোষীয়।
৩. এদের জৈবিক কার্যকলাপ অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না।
৪. এদের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু এবং বিপাকীয় এনজাইম নেই।
৫. এদেরকে স্ফটিক দানা বা ক্রিস্টালে রূপান্তরিত করা যায় এবং ঐ দানাগুলো বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
(গ) উত্তর ঃ উদ্দীপকে আলোচিত ভাইরাসটি মানবদেহের জন্য ক্ষতিকর, যা মানবদেহের শ্বেতকণিকার ম্যাক্রোফায এবং T-cell লিম্ফোসাইটকে আক্রমন করে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে দেয়, সেহেতু বৈশিষ্ট্যের দিক থেকে পর্যালোচনা করলে ভাইরাসটিকে HIV বলে প্রতিয়মান হয়।
HIV Virus ও TMV Virus এর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো ঃ
HIV Virus TMV Virus
১.এটি দেখতে গোলাকার এবং প্রাণী ভাইরাস।
২. এতে একসূত্রকবিশিষ্ট দুটি RNA খন্ড বিদ্যমান।
৩. এটি মানবদেহে AIDS রোগ সৃষ্টি করে।
৪. এর ক্যাপসিডের বাইরে বহিঃস্থ আবরণ আছে। ১.এটি দেখতে দন্ডাকার এবং উদ্ভিদ ভাইরাস।
২.এতে একসূত্রকবিশিষ্ট একটি RNA খন্ড বিদ্যমান।
৩. এটি উদ্ভিদদেহে অর্থাত্ তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে।
৪. এর ক্যাপসিডের বাইরে কোন বহিঃস্থ আবরণ নেই।
(ঘ) উত্তর ঃ উদ্দীপকে আলোচিত ভাইরাসটি মানবদেহের জন্য ক্ষতিকর, যা মানবদেহের শ্বেতকণিকার ম্যাক্রোফায এবং T-cell লিম্ফোসাইটকে আক্রমন করে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে দেয়। নিম্নে HIV Virus এর গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো ঃ
১.এটি দেখতে গোলাকার।
২.এর বাইরের দিকে লিপিড বাইলেয়ার দিয়ে গঠিত একটি আবরণ আছে। যাতে অনেক গ্লাইকোপ্রোটিন রয়েছে। GP 120 ও GP 41হলো দুই প্রকার গ্লাইকোপ্রোটিন। যা আক্রমন করার সময় মানবদেহের কোষের সাথে সংযুক্ত হয়ে যায়। HIV গ্লাইকোপ্রোটিন GP 120 মানব কোষের মেমব্রেন প্রোটিন CD 4 এর সাথে সংযুক্ত থাকে।
৩.এতে ক্যাপসিড নামক একটি প্রোটিন আবরনী থাকে।
৪.অভ্যন্তরে একসূত্রক RNA এবং রির্ভাজ ট্রান্সক্রিপ্টেজ আছে।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]
