শীর্ষে ফরহাদ

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৪৬
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠানরত ১৪তম আশিয়ান বয়স ভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপ এর স্ট্যান্ডার্ড দাবার অনূর্ধ্ব-১০ গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৩ জন খেলোয়াড়ের সঙ্গে সম্মিলিতভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। সোমবার সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ মালয়েশিয়ার লাই লিক জাংয়ের সাথে ড্র করেন। এর আগে গত রবিবার বিকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ভিয়েতনামের পাম ফু ভিনকে পরাজিত করেন বাংলাদেশের ওই ক্ষুদে দাবাড়ু।