শিশুটি পাওয়া গেছে

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:০৪
তেজগাঁও সাত রাস্তার মোড় থেকে শুক্রবার সকালে জনৈক মহিলা এক বছর বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করে শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করেছেন। বর্তমানে শিশুটি রয়েছে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুটির গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক দুই ফুট দুই ইঞ্চি, মুখাকৃতি গোলাকার। যোগাযোগের ঠিকানা:ডিউটি অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও ডিএমপি, ঢাকা। মোবাইল নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফ্যাক্স ৯১৩৭৮৩৮। ই-মেইল[email protected]