উইন্ডোজ ৮-এ স্টার্ট মেন্যু না থাকায় অনেকেই একটু অসুবিধায় পড়েছেন। তবে উইন্ডোজ ৮-এর ডেস্কটপের বামে নিচের দিকে মাউস নিয়ে আসলেই পাওয়া যাবে একটি পাওয়ার মেন্যু। এখান থেকেই উইন্ডোজ ৮ ব্যবহারকারী পৌঁছে যেতে পারবেন প্রোগ্রাম ফিচার, পাওয়ার অপশন, সিস্টেম, ডিভাইস ম্যানেজার, ডিস্ক ম্যানেজমেন্ট, কমান্ড প্রম্পট, কন্ট্রোল প্যানেল, টাস্ক ম্যানেজার প্রভৃতিতে। এটিই কাজ করবে স্টার্ট মেন্যু হিসেবে। কিবোর্ড থেকে ‘Windows+X’ চাপলেই আসবে এই মেন্যুটি।
