টেক ফ্যাশন

উইন্ডোজ ৮ বাটনযুক্ত মাউস

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:০১
এবারই প্রথম উইন্ডোজের জন্য বিশেষ বাটন সংযুক্ত করে মাউস তৈরি করছে মাইক্রোসফট। দুইটি মডেলের মাউস তৈরি করছে তারা। মডেল দুইটি হলো স্কাল্প কমফোর্ট মাউস এবং স্কাল্প মোবাইল মাউস। স্কাল্প কমফোর্ট মাউসের পাশেই রয়েছে স্পর্শনির্ভর উইন্ডোজ ৮ বাটন। কিবোর্ডের উইন্ডোজ বাটনের মতোই কাজ করবে মাউসের এই বাটন। তবে এই বাটনের উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে আঙুল নাড়ালে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামে যাওয়া যাবে। স্কাল্প মোবাইল মাউসেও রয়েছে উইন্ডোজ ৮ বাটন। এতে রয়েছে চারদিকের নেভিগেশন সুবিধা। মাইক্রোসফটের ওয়্যারলেস মোবাইল মাউস ৩৫০০-এর সর্বশেষ সংস্করণ এই স্কাল্প মোবাইল। কমফোর্ট ও মোবাইল মাউসের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৪০ ডলার ও ৩০ ডলার।