বকেয়া আদায়ে অভিযান চালাবে ডিপিডিসি

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:০২
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার বিশেষ অভিযান পরিচালনা করতে যাচ্ছে। যাদের তিন মাসের বেশি বিদ্যুত্ বিল বকেয়া আছে তাদের পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ডিপিডিসি থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুনের পর এই অভিযান চালানো হবে। এজন্য ঐ তারিখের আগে সকল গ্রাহককে বকেয়া বিল শোধ করার আহবান জানানো হয়েছে। একই সাথে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের বাড়তি চাহিদাকে মোকাবিলায় গ্রাহকদের বিদ্যুত্ সাশ্রয়ী হবার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে সর্বোচ্চ চাহিদার সময় ইস্ত্রি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এসি ব্যবহার না করা, এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা, অপ্রয়োজনীয় ফ্যান, বাতি এবং সুইচ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।