বেতনের স্বর্গ ম্যানসিটি

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫৭
শীর্ষ বেতন দেওয়া ক্লাব দল সাপ্তাহিক বেতন ১ ম্যানচেস্টার সিটি ১৫৪৯৯০ ডলার ২ লস এঞ্জেলস ডজার্স ১৪৩৬৩২ ডলার ৩ রিয়াল মাদ্রিদ ১৩৯৫৬২ ডলার ৪ বার্সেলোনা ১৩৮৭৪১ ডলার ৫ নিউইয়র্ক ইয়াঙ্কিস ১৩৭৫২১ ডলার ৬ এসি মিলান ১২৫৭৪৬ ডলার ৭ এলএ ল্যাকার্স ১২১০০৮ ডলার৮ চেলসি ১২০০৫৬ ডলার ৯ বায়ার্ন মিউনিখ ১১৮৩২০ ডলার ১০ ইন্টার মিলান ১১৮৩১৯ ডলার  আরব আমিরাতের ধনকুবের শেখ মনসুর বিন জায়েদ আল নায়হান দায়িত্ব নেয়ার পর থেকে ম্যানচেস্টার সিটি সবদিক থেকেই ফুলে ফেঁপে উঠেছে। কয়েক বছর আগের পুচকে ইংলিশ লিগ দলটি এখন বিশ্বসেরাদের সঙ্গে নিজের নাম তুলে এনেছে, নিয়মিত সাফল্যও পাচ্ছে। আর এ সবকিছুই সম্ভব হয়েছে শেখ মনসুর কাড়ি কাড়ি টাকা ঢালায়। শেখ মনসুর ঠিক কী পরিমাণে টাকা ঢালছেন দলটিতে, তার একটা প্রমাণ এবার মিললো। ‘স্পোর্ট ইন্টেলিজেন্স’ নামে একটি সংস্থার করা এক জরিপে উঠে এলো, এখন খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয়ার দিক থেকে বিশ্বের এক নম্বর ক্লাব ম্যানসিটি। সপ্তাহে তারা গড়ে প্রতি খেলোয়াড়কে ১ লাখ ৫৪ হাজার ৯৯০ মার্কিন ডলার বেতন দিয়ে থাকে! সিটি গতবার ছিল এই তালিকার তিন নম্বর দল। আর গতবার বেশি বেতন দেয়ার দিক থেকে এক ও দুই নম্বরে ছিল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইউরোর দর পড়ে যাওয়া এবং কিছু দামি খেলোয়াড় বিক্রি করে দেয়ায় সদ্য শেষ হওয়া মৌসুমে এই দুটি দলে সাপ্তাহিক বেতন কম খরচ হয়েছে। বার্সেলোনা নেমে এসেছে চার নম্বরে; রিয়াল বার্সেলোনার ওপরে থাকলেও গতবারের চেয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে আছে। ম্যানচেস্টার সিটির ঠিক পরেই, দুই নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্স। গত মৌসুমে এই তালিকার ৬৯তম স্থান থেকে রাতারাতি দুই নম্বরে চলে এসেছে বেসবল দুনিয়ার শীর্ষ কয়েক তারকাকে কিনে ফেলে। ইটালির দুই নগর প্রতিদ্বন্দ্বী দল ইন্টার (১০) ও এসি মিলান (৬) আছে এই তালিকায়। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও বেতন কম দেয় না; তাদের অবস্থান তালিকার নয় নম্বরে। আর এই তালিকার পঞ্চম দল নিউইয়র্ক ইয়াঙ্কিস। গত মাসেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের জন্য নতুন দল তৈরি হয়েছে—এফসি নিউইয়র্ক সিটি। নিশ্চিত থাকতে পারেন, আগামী কয়েক মাসের মধ্যে এই দলটি বিশ্বের বহু দামি খেলোয়াড়ের গন্তব্য হবে। কারণ কী? কারণ এই দলটি হল নিউইয়র্ক ইয়াঙ্কিস ও ম্যানচেস্টার সিটির যৌথ উদ্যোগ। বেতন এখানে বেশি হবে না তো, কোথায় হবে!