মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ!

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫৮
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং তার বাবার বিরুদ্ধে স্পেনে চার কোটি ইউরোর বেশি কর ফাঁকির অভিযোগ তুলেছে সে দেশের কর কর্তৃপক্ষ। কাতালোনিয়ার কর কর্তৃপক্ষের কৌঁসুলির দপ্তরের একজন কর্মকর্তা গত বুধবার জানান, বর্ষসেরা এই বিশ্ব ফুটবলার এবং তার বাবা য়োর্গে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত যে কর বিবরণী জমা দিয়েছেন তাতে ফাঁকির অভিযোগ আছে। বার্সেলোনার একজন মুখপাত্রকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলেও তিনি কোন প্রতিক্রিয়া দেননি।