প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ১ম ইনডোর ক্রিকেট শুরু

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:০৭
আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম ইনডোর ক্রিকেট উত্সব শুরু হয়েছে। এতে বিভিন্ন বিভাগের পাঁচটি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। পুরো ক্রিকেট উত্সবের আয়োজনে আছেন প্রভাষক এস.এম. আব্দুস শাকুর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, রেজিস্ট্রার-ইন-চার্জ রাশিদা আক্তার এবং উপ পরিচালক (প্রশাসন ও ভর্তি) এম. ইয়াসিন বারী। -খবর বিজ্ঞপ্তি