স্পেশাল অলিম্পিক হকি দলকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ হকি টিমের বুদ্ধি প্রতিবন্ধী ১৭ জন খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককের কাছে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। স্পেশাল অলিম্পিকের বিশ্ব উইন্টার গেমসে দলটি স্বর্ণপদক জিতে নেয়। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এ চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের এ কথা জানান। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়সহ সকল প্রতিবন্ধীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।’-বাসস