বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লোডউইক ডি ক্রুইফ আসছেন আজ। আসন্ন সুপার কাপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ আমন্ত্রণে টুর্নামেন্টটি দেখতে নেদারল্যান্ড থেকে উড়ে আসছেন লোডউইক ডি ক্রুইফ এবং তার সহকারী কোচ রেনে কোস্টার। খেলা দেখার পাশাপাশি চুক্তিও স্বাক্ষর করবেন তারা। চুক্তি সম্পন্ন হলে ১ জুলাই থেকে দুই বছরের জন্য দায়িত্ব নেবেন ডাচ কোচদ্বয়। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ তথ্য জানান।
