তৃতীয় বিভাগ ক্রিকেটে গতকাল জয় পেয়েছে হিল্লোল যুবসংঘ, ঢাকা রয়েল ক্রিকেটার্স, ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়াচক্র।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হিল্লোল যুবসংঘ ৪৫ রানে হারিয়েছে সোনারবাংলা ক্রীড়াচক্রকে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ঢাকা রয়েল ক্রিকেটার্স ৫৯ রানে হারিয়েছে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবকে।
সিটি ক্লাব মাঠে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব ২৮ রানে হারিয়েছে ঢাকা ক্রিকেটার্সকে। বিকেএসপিতে শেখ রাসেল ক্রীড়াচক্র ৩ উইকেটে হারিয়েছে মাতুয়াইল ক্রিকেট একাডেমীকে।
