৪০ ইঞ্চি টিভি পেল নরটন বেস্ট সেলার

আপডেট : ১৩ জুন ২০১৩, ১৯:৩৪
নরটন অ্যান্টিভাইরাস বিক্রি করে ৪০ ইঞ্চি রঙিন টেলিভিশন পেল মাল্টিপ্লান মার্কেটের ক্রিয়েটাস কম্পিউটারের স্বত্তাধিকারী সাইদুর রহমান। গত প্রান্তিকে নরটন ‘বেস্ট সেলার’ হাওয়ায় মঙ্গলবার কম্পিউটার সোর্সের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সাইদুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ ও এ ইউ খান জুয়েল। এ সময় অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্সের নরটন পণ্য ব্যবস্থাপক সজল চৌধুরী ও তার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। সজল চৌধুরি জানিয়েছেন, গত প্রান্তিকে টার্গেট পূরণ করায় আরও কয়েক জনকে পুরস্কৃত করা হবে।