প্রবাসী ফুটবলাররা ট্রায়াল দিতে পারবেন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২২:১১
সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশি প্রবাসীরা আগামী সাফের ট্রায়ালে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন ডাচ সহকারি কোচ রেনে কেস্তার। ট্রায়ালের জন্য একটা নির্ধারিত সময় বের করবেন বলে গতকাল জানিয়েছেন তিনি। রেনে কেস্তার জানিয়েছেন তাদের সাথে প্রবাসী ফুটবলাররা যোগাযোগ করছেন। তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে আগ্রহী। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইটালী, ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী। রেনে কেস্তার বলেছেন ট্রায়ালে আগ্রহী ফুটবলারদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া হবে।