নিয়াজের ড্র

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:০২
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত ডিওয়াইটিএম রাজা ড. নাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টার্স দাবায় গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার পদ্মনী রাউটের সাথে ড্র করেন। নিয়াজ দুই খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন। আন্তর্জাতিক রেটিং দাবা আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১২ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জিতে পূর্ণ তিন পয়েন্ট করে পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, মনির হোসেন, মোঃ খোরশেদ আলম, বেলাল হোসেন ও আবজিদ রহমান। গতকাল শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় রাকিব দেলোয়ার হোসেনকে, জিয়া শরীফ হোসেনকে, সাগর ফরহাদুর ইমামকে, শাকিল আনিসুজ্জামান জুয়েলকে, নাসির গিয়াসউদ্দিন মিঠুকে, আমিন শেখ মোঃ খায়রুল ইসলামকে, পরাগ মোহাম্মদ সাগরকে, মনির আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, জাবেদ যোয়ার হক প্রধানকে, বেলাল গোলাম মোস্তফা ভুঁইয়াকে ও আবজিদ মাসুম হোসেনকে হারান। শনিবার বিকাল চারটা থেকে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।