যোশেফাইটস জয়ী

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:০২
সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল লিগে জিতেছে যোশেফাইটস। গতকাল শুক্রবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৬৬-৫১ পয়েন্টে হারায় দি শাওনসকে। প্রথমার্ধে যোশেফাইটস ২৮-২১ পয়েন্টে এগিয়ে ছিল । যোশেফাইটসের বনি ১৯ ও রাজিব ১৮ পয়েন্ট এবং দি শাওনসের সায়ের ১৯ ও আলী নয় পয়েন্ট স্কোর করেন। এর আগে বৃহস্পতিবার রাতের খেলায় ক্যান্টনিয়ান্স ৭৬-৪৭ পয়েন্টে দি শাওনসকে হারায়। প্রথমার্ধে ক্যান্টনিয়ান্স ৩৪-২৬ পয়েন্টে এগিয়ে ছিল। ক্যান্টনিয়ান্সের রফিক ২১ ও শোহান ১০ পয়েন্ট এবং দি শাওনসের সিয়ার ২৪ ও আলী আট পয়েন্ট স্কোর করেন।