বাবাকে ঘিরে ব্যস্ত আজ তারকারা

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:১৯
আজ বাবা দিবস উপলক্ষে অধিকাংশ তারকারা নিজেদের বাবার প্রতি শুভেচ্ছা আর নানা পারিবারিক আয়োজনেই ব্যস্ত থাকার পরিকল্পনা নিয়েছেন। বরাবরই মডেল ও অভিনেত্রী শখের প্রতিটি কাজে তার বাবা সঙ্গী হন। তাই বাবা দিবসের রুটিনের প্রায় পুরোটাই থাকছে তার বাবাকে ঘিরে। এ প্রসঙ্গে শখ জানান,‘ আমার সব কাজের পরামর্শদাতা, বন্ধু আমার বাবা। তাই ক’দিন আগে থেকেই ভাবতে থাকি এবারের বাবা দিবসে তার জন্য কি সারপ্রাইজ গিফট দেব। সেই গিফট কিনে আমি মায়ের ঘরে লুকিয়ে রাখি। অবশেষে প্রতিবছর বাবা দিবসের প্রথম প্রভাতে তাকে দিই। এরপর রাতে আমরা একসাথে ডিনারে যাই।’ অন্যদিকে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, অভিনেতা মাহফুজ আহমেদ, তাহসানসহ একাধিক তারকা শিল্পী এবছরই প্রথম বাবা হয়েছেন। তাই তাদের অনুভূতিটা আবার অন্যরকম। সকলেই প্রথম পিতা হিসেবে নিজেদের একটি আলাদা দিবসের ভাবনায় সাজাচ্ছেন। অনেকেই এরই ভেতর বাবা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গানও আপলোড করেছেন। এছাড়া স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রত্যেকটিতেই আজ সাজানো হয়েছে বর্ণিল অনুষ্ঠানে।