লায়ন্স দলের বিরুদ্ধেও খেলবে ‘এ’ দল

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:০৭
বাংলাদেশ ‘এ’ দল আগস্টে ইংল্যান্ড সফরে কাউন্টি দলের পাশাপাশি ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে। ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে খেলা তিনটি হবে ২০, ২২ ও ২৪ আগস্ট। এর আগে পাঁচটি কাউন্টি দলের বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২ আগস্ট ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। তারিখ প্রতিপক্ষ ভেন্যু ৬ আগস্ট হ্যাম্পশায়ার হ্যাম্পশায়ার ৯ আগস্ট ইয়র্কশায়ার হেডিংলি ১১ আগস্ট ল্যাংকাশায়ার ওল্ড ট্র্যাফোর্ড ১৪ আগস্ট নটিংহ্যামশায়ার ট্রেন্টব্রিজ ১৬ আগস্ট উস্টারশায়ার নিউরোড ২০ আগস্ট ইংল্যান্ড লায়ন্স ব্রিস্টল ২২ আগস্ট ইংল্যান্ড লায়ন্স টন্টন ২৪ আগস্ট ইংল্যান্ড লায়ন্স টন্টন