ব্রাজিলকে ফেবারিট মানছেন না পেলে

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:০৮
কনফেডারেশন্স কাপ জয়ের জন্য ব্রাজিল দলটিকে যথেষ্ট যোগ্য মনে করছেন না দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। ২০০২ সালের বিশ্বকাপের পর বড় কোন শিরোপা জিততে পারেনি ব্রাজিল। আর সমপ্রতি নিজেদের ইতিহাসের সর্বনিম্ন র্যাংকিংয়ে নেমে যায় পাঁচবারের বিশ্বজয়ী দলটি। গত শুক্রবার তিনি বলেন, ‘আজকের দলটি কনফেডারেশন্স কাপ জয়ের দাবিদার হওয়ার জন্য যথেষ্ট নয়। কিন্তু একই সময়ে কোচ এবং টেকনিক্যাল স্টাফদের সুযোগ রয়েছে দলটিকে প্রতিষ্ঠিত করার। টুর্নামেন্টটিতে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করবে ব্রাজিল। এখানে অনেক শক্তিশালী দল রয়েছে। বিশেষ করে ইউরোপিয়ানরা রয়েছে (বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং ইতালি), তারা অনেক উচ্চ পর্যায়ের।’ পেলে মনে করেন, মাঝ মাঠে সৃজনশীলতার অভাব রয়েছে। এর ফলে মাঝ মাঠ এবং আক্রমণে কিছু একটা নেই বলে মনে হয়েছে পেলের। তবে রক্ষণভাগ নিয়ে পেলে নিজের সন্তুষ্টির কথা জানান।