আজ আন্তর্জাতিক ‘বাবা দিবস’। ‘বাবা’ এই শব্দটি যখন সন্তানের মুখ থেকে বেরিয়ে আসে, তখন পিতার দুঃখ, কষ্টগুলো হারিয়ে যায় নিমিষেই। সন্তানের ভালো লাগার, ভালোবাসার দিন এই ‘বাবা দিবস’ সবদিনের থেকে এই দিনটি আজ অন্যরকম একটি দিন।
“কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না। জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়, ................”। “আমার বাবার মুখে প্রথম যেদিন শুনে ছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ”। শিল্পীর গানের এই সুর প্রতিনিয়তই নিঃশব্দে বেজে চলে আমাদের বুকের ভিতরে। মাকে নিয়ে বাংলা সাহিত্যে গান-কবিতার কোন শেষ নেই। সেই তুলনায় সাহিত্যে কিংবা চলচ্চিত্রে কিংবা গানে বাবার উপস্থিতি অনেক কম।
জানা যায়, এই প্রিয় বাবাকে শ্রদ্ধা জানানোর জন্য ১৯০৯ সালে ওয়াশিংটনের এক মেয়ে সনোরাদাদ বাবা দিবস পালনের কথা বলেন। সনোরার পিতা স্মার্ট জুন মাসে জন্মগ্রহণ করেন বলে এই জুন মাসেই তিনি বেছে নেন বাবা দিবস পালনের জন্য। ১৯১০ সালের ১৯শে জুন ওয়াশিংটনে প্রথম বাবা দিবস পালন করা হয়। ১৯২৪ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কলিজ জাতীয়ভাবে পিতা দিবস পালন করেন। তবে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিওন বিজনসন জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে মনোনিত করেন। প্রেসিডেন্সিয়াল রিচার্ড নিক্সন ১৯৭২ সালে বাবা দিবস আইনটি অনুমোদন করলে সেই থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও বাবা দিবস পালন হয়ে আসছে।
সত্যি মানুষের জীবনে এমন কিছু কষ্ট মাঝে মাঝে আসে যা পৃথিবীর আর কাউকে বলা যায় না। কেবলমাত্র নিজের বাবা-মা আর সৃষ্টিকর্তাকেই বলা যায়।
বাবার কথা প্রসঙ্গে একটি বিদেশি সংস্থায় কর্মরত হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী বলেন, বাবা তো বাবাই। সবচেয়ে কাছের মানুষ মা-বাবা। বাবা বন্ধুও বটে। বাবা-মার সাথে কারোরই তুলনা চলে না। গত কয়েক বছর আগে বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন পরপারে। সংসারে এখন মাও নেই-বাবাও নেই। সুতরাং সংসারে আজ আমার বটগাছের ছায়া নেই।
‘বাবা দিবস’ শুধু ইতিহাসের সাহিত্যের পাতা কিংবা চলচ্চিত্রে রঙিন ক্যানভাসই নয়। পিতৃ স্নেহের অসংখ্য হূদয়স্পর্শী, ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ঘাম আর স্নেহ-ভালোবাসা গ্রন্থিত থাকে প্রতিটি সফল মানুষের প্রাত্যহিক জীবনের ভাঁজে ভাঁজে।
দেশে-বিদেশে অনেক তারকা বাবার পথ অনুসরণ করে অনেকেই উন্নতির শীর্ষে আজ। বাংলাদেশে যেমন সুবর্ণা মোস্তফার বাবা গোলাম মোস্তফা, নায়ক রাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ, প্রখ্যাত শিল্পী খান আতাউর রহমানের পুত্র শিল্পী আগুন। বিদেশে তারকা বাবার পথ অনুসরণ করে অনেকেই আজ উন্নতির শীর্ষে অবস্থান করছেন। চিত্রঅভিনেতা বাবা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, সন্দ্বীপ রায়ের ছেলে সত্যজিত্ রায়, আবার সত্যজিত্ রায়ের ছেলে সুকুমার রায়। সুতরাং এ ধরনের উদাহরণ আরো বহু রয়েছে।
বাবা দিবস এই দিনটিতে পাশ্চাত্য দেশগুলোতে বিশেষভাবে বাবাকে নানারকম উপহার দিয়ে শুভেচ্ছা, ভালোবাসা জানাবে। আমাদের দেশে এখন এই দিনটি বাবাদের ফুল, কার্ড ও অন্যান্য সামগ্রী দিয়ে শ্রদ্ধা জানিয়ে থাকেন।
তবে আজকের দিনেই নয় শুধু, প্রতিদিন তাদের জানাতে হবে ভালোবাসা ও শ্রদ্ধা। এই আমাদের আজকের প্রত্যাশা।
লেখক :সাংবাদিক
