একই দিনে সাবেক দুই বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের মৃত্যুতে শোকাহত জার্মানি। গত রবিবার ১৯৭৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হেইঞ্জ ফ্লোহ এবং ১৯৫৪ সালের জয়ী ওটমার ওয়াল্টার পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ফ্লোহ জার্মানির হয়ে ৩৯ ম্যাচ খেলে আট গোল করেন। তিনি ১৩টি মৌসুম কাটিয়েছিলেন তিনি নিজ শহরের ক্লাব কোলনে। তার নেতৃত্বে ১৯৭৮ সালে ঘরোয়া লিগ ও কাপ জয় করে কোলন। তিনবারের জার্মান কাপ জয়ী ফ্লোহ কোলন এবং ১৮৬০ মিউনিখের হয়ে ৩৪৩টি লিগ ম্যাচ খেলেছেন। মিউনিখে ছিলেন তিনি ১৯৭৯-৮০ মৌসুমে। তিনি এছাড়া ১৯৭৮ সালের বিশ্বকাপে খেলেন এবং দুটি গোল করেন।
ওয়াল্টার এবং তার প্রয়াত ভাই ফ্রিটজ জার্মানির মিরাকল অফ বার্ন দলটির সদস্য ছিলেন। সুইজারল্যান্ডের নাটকীয় ফাইনালে এই দলটি হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল। তিনি ২১টি ম্যাচ খেলেছেন। ১৯৫৪ সালের টুর্নামেন্টে পাঁচ ম্যাচের চারটিতে গোল করেন ওয়াল্টার।
