পর্ব- ১
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য রইল প্রাণীবিজ্ঞান এর কোষ, গ্যামিটোজেনেসিস, কলা ও কলাতন্ত্র অধ্যায় থেকে নমুনা প্রশ্ন।
১। কোনটি সত্য ?
ক) সর্বপ্রথম Cell প্রত্যক্ষ করেন- রবার্ট হুক খ) সর্বাপেক্ষা দীর্ঘ কোষ- মানুষের স্নায়ু কোষ
গ) লাইসোসোম- অটোলাইসিস বা স্ববিগলন ঘ) উপরের সবগুলো
২। মাইটোকন্ড্রিয়ার কাজ নয় কোনটি ?
ক) শুক্রানু ও ডিম্বানু গঠন
খ) প্রোটিন বিপাকে অংশগ্রহণ
গ) স্নেহ বিপাকে অংশগ্রহণ ঘ) RNA ও DNA উত্পাদন
৩। কোথায় গলজি বডির উপস্থিতি বেশী ?
ক) এনজাইম নিঃসরণকারী কোষ
খ) পেশীকোষ গ) স্নায়ুকোষ ঘ) যকৃত
৪। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর অংশ নয় নিচের কোনটি ?
ক) সিস্টারনি খ) ভেসিকল গ) ভ্যাকুওল ঘ) টিউবিউল
৫। Endoplasmic Reticulum (ER) এর কাজ নয় কোনটি ?
ক) প্রোটিন সংশ্লেষণ
খ) লিপিড সংশ্লেষণ
গ) কার্বোহাইড্রেট সংশেস্নষণ
ঘ) বিক্রিয়ার ক্ষেত্র বৃদ্ধি
৬। শুক্রানুর অ্যাক্রোজোম গঠন করে কোন অঙ্গাপুটি ?
ক) সেন্ট্রোসোম খ) সেন্ট্রিউল গ) মাইটোকন্ড্রিয়া ঘ) গলগি বডি
৭। প্রোটিন সংশ্লেষণ করে নিচের কোনটি ?
ক) লাইসোসোম খ) রাইবোসোম গ) গলগি বডি ঘ) মাইটোকন্ড্রিয়া
৮। ক্রোমটিনের একককে কি বলে?
ক) ক্রোমোসোস খ) নিউক্লিওপ্লাজম গ) ইউক্রোমাটিন ঘ) ক্রোমালিন
৯। নিচের কোনটি সঠিক ?
ক) অ্যাক্রোসেন্ট্রিক- ‘L’ আকৃতির খ) সাবমেটাসেন্ট্রিক ‘J’ আকৃতির
গ) মেটাসেন্ট্রিক - ‘Y’ আকৃতির ঘ) টেলোসেন্ট্রিক-‘I’ আকৃতির
১০। DNA তে থাকে না কোনটি?
ক) অ্যাডেনিন খ) ইউরাসিল গ) গুয়ানিন ঘ) থাইমিন
১১। DNA সম্পর্কে কোনটি মিথ্যা?
ক) হ্যালিক্সের ব্যাস 20A0 খ) ১০টি নিউক্লিওটাইড জোড়ের পর ১টি প্যাচ সম্পন্ন হয়
গ) প্রতিটি প্যাচে ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে
ঘ) বেসগুলো পরস্পর থেকে 34A0 দূরত্বে অবস্থিত।
১২। নিচের কোনটি সত্য ?
ক) tRNA= 10% খ) rRNA= 70%
গ) mRNA= 20% ঘ) সবগুলো
১৩। কোন ভাইরাসে জেনেটিক RNA পাওয়া যায়।
ক) TMV খ) HIV গ) পোলিও ঘ) হেপাটাইটিস
১৪। অন্তঃ কোষীয় পরিপাকে অংশ গ্রহণ
করে -
ক) পারঅক্সিসোম খ) প্রোটিওসোম গ) লাইসোসোম ঘ) ভ্যাকুওল
১৫। এক্টোডার্ম থেকে গঠিত হয় কোনটি?
ক) রক্ত সংবহন তন্ত্র খ) স্নায়ুতন্ত্র গ) পরিপাকতন্ত্র ঘ) কংকালতন্ত্র
১৬। মানুষের শুক্রানু প্রতি সেকেন্ডে কত মিলিমিটার পথ অতিক্রম করে?
ক) 1-5 খ) 1-4 গ) 2-5 ঘ) 2-4
১৭। নিচের কোনটি সারটলি কোষের কাজ?
ক) শুক্রানু সৃষ্টি খ) বৃদ্ধিশীল শুক্রানুর পুষ্টি সরবরাহ
গ) দেহকোষ উত্পাদন ঘ) ক ও খ
১৮। নিচের কোনটি হ্যাপ্লয়েড ?
ক) স্পার্মাটোগোনিয়া
খ) প্রাইমারি স্পার্মাটোসাইট
গ) সেকেন্ডারী স্পার্মাটোসাইট
ঘ) উপরের সবগুলো।
১৯। ডিম্বানুর ক্ষেত্রে কোনটি ভুল ?
ক) অ্যালেসিথাল- মানুষ
খ) মাইক্রোলেসিথাল- সেফালোকডেট
গ) মেসোলেসিথাল- মাছ
ঘ) ম্যাক্রোলেসিথাল- সরিসৃপ
২০। নিচের কোনটিতে পরিনিষেক সম্পন্ন হয়
ক) ফিতাকৃমি খ) হাইড্রা
গ) মানুষ ঘ) আরশোলা
২১। আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস থাকে-
ক) পেনক্রিয়াস খ) বৃক্ক গ) ফুসফুস ঘ) পিটুইটারি গ্রন্থি
২২। অগ্ন্যাশয় এর ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক) এটি একটি mixed gland খ) আলফা কোষ- ইনসুলিন নিঃসরণ
গ) বিটা কোষ - গ্লুকাগন নিঃসরণ ঘ) সবগুলো সত্য
২৩। অস্থির দৃঢ়তার জন্য দায়ী কে ?
ক) অস্টিওব্লাস্ট কোষ খ) অস্টিওক্লাস্ট গ) অস্টিওপ্রোজেনিটর কোষ ঘ) অজৈব লবণ
২৪। ক্ষুদ্রান্ত্রের পর্যায়ক্রমিক স্তর এর ক্ষেত্রে কোনটি সত্য ?
ক) সেরেসা > সাবমিউকোসা > মাসকিউলারিস মিউকোসা > পেশী স্তর > মিউকোসা
খ) সেরেসা > মাসকিউলারিস মিউকোসা > সাবমিউকোসা > মিউকোসা > পেশীস্তর
গ) সেরেসা > পেশীস্তর > মাসকিউলারিস মিউকোসা > মিউকোসা > সাবমিউকোসা
ঘ) সেরেসা > পেশীস্তর > সাবমিউকোসা > মাসকিউলারিস মিউকোসা > মিউকোসা
২৫। হ্যাভারসিয়ান নালীতে থাকেনা কোনটি ?
ক) ধমনী খ) শিরা
গ) লসিকা ঘ) স্নায়ু
উত্তরমালাঃ ১.ঘ ২.খ ৩.গ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.খ ৯. ঘ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.গ,ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮.গ ১৯.গ ২০.গ,ঘ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.ঘ ২৫.গ
