গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ম্যাক্সিমাস ৫ এক্সট্রিম মডেলের মাদারবোর্ড। ইন্টেল জেড৭৭ চিপসেটের এই মাদারবোর্ড ইন্টেল ২য় ও ৩য় প্রজন্মের প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে থান্ডারবোল্ট পোর্ট, যা ভিজিএ আউটপুট সাপোর্ট করে, ১০ জিবিপিএস গতিতে তথ্য স্থানান্তর করে এবং সর্বোচ্চ ৬টি থান্ডারবোল্ট ডিভাইস সমর্থন করে। রয়েছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট, ৫টি পিসিআই এক্সপ্রেস ৩.০, ৪টি সাটা পোর্ট, ল্যান, ওয়্যারলেস ল্যান, ৭.১-চ্যানেল অডিও প্রভৃতি। মূল্য ৪১,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
