রেফারি আজাদ রহমান আবাহনীর এনামুল এবং শেখ রাসেলের মামুন মিয়াকে লালকার্ড দিয়ে মাঠ থেকে বের করে দিলেন। লালকার্ড প্রাপ্ত খেলোয়াড়রাও শাস্তি নিয়ে মাঠ ছেড়ে গেলেন। অথচ আবাহনী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লেন। আর তাদের হামলার শিকার হল প্রেসবক্স ও সাংবাদিকরা। আতংকিত হয়ে সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপারসন মোহাম্মাদ আলী মেহেদী।
আবাহনীর সমর্থকরা সাংবাদিকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। অথচ পুলিশ সামনে দাঁড়িয়েও-কোনো ভূমিকা রাখেনি। ক্ষুব্ধ সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাদের ডেকে নিয়ে দেখিয়েছেন, কারা আক্রমণ করেছেন। তারপরও কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পুলিশকে।
