দলবদল করবে না বলে মোহামেডান যে চিঠি দেওয়ায় হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী গতকাল ফেডারেশন কার্যালয়ে ১১টি ক্লাব প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এখানে তিনি মোহামেডানের প্রতি আহবান জানান নিজেদের অবস্থান থেকে সরে আসার জন্য। কিন্তু সভাপতি তাদের উত্থাপিত সমস্যাগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নিজেদের অবস্থানে অনঢ় থাকছেন বলেই জানালেন মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন। আজ তারা সংবাদ সম্মেলন করে জানাবেন নির্বাচনে তাদের অবস্থান কি হতে পারে।
