ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিজিটাল লার্নিং সলিউশন উদ্বোধন

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:৩২
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে (ডিআইসি) ডিজিটাল লার্নিং সলিউশন (My SmartClass) উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও প্রযুক্তিবিদ প্রফেসর ড. লুত্ফর রহমান নতুন ক্লাশরুমটি উদ্বোধন করেন। নতুন এই লার্নিং প্রযুক্তিতে বিশেষ ধরনের Interactive White Board (IWB) ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান প্রক্রিয়া সহজ ও আনন্দদায়ক হবে, সহজে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই বোর্ড ব্যবহারের ফলে ক্লাশ হয়ে উঠবে স্বতঃস্ফূর্ত, ক্লাশে দলগত অংশগ্রহণ বৃদ্ধি পাবে, জটিল বিষয়গুলো সহজে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে বলে অনুষ্ঠানে জানান ডিআইসি কর্তৃপক্ষ। এ ছাড়া ক্লাশে শিক্ষণীয় বিষয়গুলো এবং ক্লাস লেকচারও সংরক্ষণ করা যাবে এর মাধ্যমে। ফলে যে কোন সময় বা প্রয়োজনীয় মূহুর্তে শিক্ষক বা শিক্ষার্থী ঐ রেকর্ড পুনরায় ব্যবহার করতে পারবে। অনুষ্ঠানে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।