হকির নির্বাচন বয়কট করলো মুনির-আদেল প্যানেল

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৪৩
মোহামেডানের সাথে জোটবদ্ধ ক্লাবগুলো আসন্ন হকি ফেডারেশনের নির্বাচনে অংশগ্রহণ করছে না। মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শফিউল্লাহ মুনির ও সাজেদ আদেল প্যানেল গতকাল জানিয়েছে, তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনার হাইউয়ুল কাইয়ুম সাংবাদিকের জানিয়েছেন, ‘আমি শুনেছি ২৬ জনের একটা গ্রুপ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।’ মোহামেডান সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল্লাহ আল মুনির, সহ-সভাপতি প্রার্থী সাজেদ আদেল এবং তাদের পক্ষে থাকা অন্যান্য ক্লাব—মেরিনার, ওয়ারী, ওয়ান্ডারার্স, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে ছিলেন। তারা জানিয়েছেন, সাধারণ বীমা, অ্যাজাক্সও রয়েছে তাদের পক্ষে। প্রতিদ্বন্দ্বী ও ফেডারেশনের বিপক্ষে অভিযোগ তুলে এই প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।