চলমান সুপার কাপে আবাহনী ক্রীড়াচক্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের পর নিয়ম অনুসারে প্রেস ব্রিফিংয়ে শেখ রাসেলের কোচ উপস্থিত না থাকায় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ক্লাবটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডিসিপ্লি¬নারি কমিটির সিদ্ধান্ত অনুসারে টুর্নামেন্টের বাইলজের ধারা-২৮ অনুযায়ী শেখ রাসেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মোটামুটি কোন বাধা ছাড়াই চলমান সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এই মৌসুমের তিনটি শিরোপাই দখল করা শেখ রাসেল ক্রীড়াচক্র।
