বায়ার্নে গার্দিওলার অভিষেক আগামী সপ্তাহে

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৫৪
জার্মান ক্লাব বার্য়ান মিউনিখে আগামী সপ্তাহে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবল মৌসুমের ট্রেবলধারী দলটির সাথে গার্দিওলার প্রথম দুটি অনুশীলনে অন্তত ২৫ হাজার সমর্থক হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে। বায়ার্নের প্রধান কোচ হিসেবে আগামী সোমবার প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন ৪২ বছর বয়সী গার্দিওলা। বুধ ও বৃহস্পতিবার তিনি খেলোয়াড়দের প্রশিক্ষণ সেশনে যোগ দেবেন। দুটিই অনুষ্ঠিত হবে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। প্রাপ্তবয়স্ক প্রত্যেক দর্শককে অনুশীলন দেখতে গুনতে হবে ৫ ইউরো। জার্মানির দক্ষিণাঞ্চলে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ওই অর্থ দেয়া হবে। তবে ১৪ বছরের কমবয়সী সমর্থকরা বিনামূল্যেই সেটা দেখতে পারবেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোচ হিসেবে চার বছর দায়িত্ব পালন করার সময় গার্দিওলা ক্লাবটির হয়ে জয় করেছেন ১৪টি শিরোপা। বায়ার্নের সঙ্গে তার চুক্তি তিন বছরের।