পাকিস্তানে জঙ্গি হামলায় ছয় সৈন্য নিহত

আপডেট : ২০ জুন ২০১৩, ২০:৪৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার রাতে একটি সামরিক গাড়ি বহরে জঙ্গিদের অতর্কিত হামলায় ছয় সৈন্য নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সামরিক কর্মকর্তারা এ কথা জানান।-খবর এএফপির। খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ২৫ কিলোমিটার দক্ষিণে মাতানি এলাকায় টহল দেয়ার সময় তাদের গাড়িবহর এ হামলার শিকার হয়। সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, হামলার সময় জঙ্গিরা রকেট ও বিভিন্ন হালকা অস্ত্র ব্যবহার করে। এ সময় জঙ্গিদের সাথে সেনা সদস্যদের প্রায় ১৫ মিনিট ধরে গুলি বিনিময় হয়। তিনি জানান, জঙ্গিদের অতর্কিত হামলায় ছয় সৈন্য শহীদ ও অপর দু’জন আহত হয়। তিনি আরো জানান, গুলি বিনিময়ের সময় কমপক্ষে চার জঙ্গি নিহত হয়।