কক্সবাজারের কলাতলী সাগরতীরে নির্মাণাধীন ‘আরএফ ওয়ার্ল্ড বিচ’ নামের একটি পাঁচ তারকা হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কারিগরি উপ-কমিটির একটি দল কলাতলীতে গিয়ে ওই হোটেলের প্রধান ফটক সীলগালা করে দেয় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে একটি নোটিস সাঁটিয়ে দেয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কারিগরি উপ-কমিটির আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল আলম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বেআইনিভাবে ভবন নির্মাণ এবং কাজ বন্ধ রাখার আগের নির্দেশ লংঘন করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
