প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:১৩
বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিএম মিরাজুল ইসলাম প্রভাষক, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অধ্যায়-১০:গণতান্ত্রিক মনোভাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর: ১. গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? উত্তর:অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে। ২. গণতান্ত্রিক মনোভাব কী ধরনের গুণ? উত্তর: গণতান্ত্রিক মনোভাব একটি সামাজিক গুণ। ৩. গণতন্ত্রের মূলকথা কী? উত্তর: গণতন্ত্রের মূল কথা হলো অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করা। ৪. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ৫. গণতন্ত্র কাকে বলে? উত্তর: জনগণের কল্যাণের জন্য অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে। ৬. গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ দেয়? উত্তর: গণতন্ত্র মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়। ৭. গণতন্ত্রের অর্থ কী? উত্তর: গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। ৮. বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? উত্তর. বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে গণতন্ত্র। ৯. দেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার উপায় কী? উত্তর: দেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার উপায় হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব পোষণ করা। ১০. সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্যে আমাদের সকলকে কী করতে হবে? উত্তর: সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সকলকে গণতান্ত্রিক মনোভাব অর্জন ও চর্চা করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. গণতন্ত্রের অর্থ কী? ক. ব্যক্তির শাসনখ. পরিবারের শাসন গ. জনগণের শাসন ঘ. রাজনৈতিক দলের শাসন ২. গণতান্ত্রিক পদ্ধতি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়? ক. একজনের মত খ. দলনেতার মত গ. ২/৩জনেরমতঘ. অধিকাংশের মত ৩. গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নহে? ক. জোর করে মত চাপিয়ে দেয়া খ. সহনশীলতা গ. পরমত সহিষ্ণুতা ঘ. শান্তি ও সম্প্রীতি ৪. আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত? ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণিকক্ষ ঘ. সকল ক্ষেত্রে ৫. শ্রেণিনেতা হবে কতজন? ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন ৬. শ্রেণিনেতা হতে কয় জন ইচ্ছা প্রকাশ করেন? ক. ৫ জন খ. ৪ জন গ. ৩ জন ঘ. ৭ জন ৭. এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? ক. ভারত খ. বাংলাদেশ গ. পাকিস্তান ঘ. শ্রীলংকা ৮. নিচের কোনটি গণতান্ত্রিক রাষ্ট্র? ক. সৌদি আরব খ. বাংলাদেশ গ. বৃটেন ঘ. চীন ৯. আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনটি? ক. সমাজতন্ত্র খ. প্রজাতন্ত্র গ. গণতন্ত্র ঘ. রাজতন্ত্র ১০.গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ? ক. মানবিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. সামাজিক উত্তর ১-গ) জনগণের শাসন, ২-ঘ) অধিকাংশের মতে, ৩-ক) জোর করে মত চাপিয়ে দেয়া, ৪-ঘ) সকল ক্ষেত্রে, ৫-খ) ২ জন, ৬-ক) ৫ জন, ৭-ক) ভারত, ৮-খ) বাংলাদেশ, ৯-গ) গণতন্ত্র, ১০-ঘ) সামাজিক