জবসবিডি.কম এবং সিসকো একাডেমি অব ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যৌথভাবে সিসিএনএ (এক্সাম কোড :৬৪০-৮০২) কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সে নেটওর্য়াক প্ল্যানিং, ক্যাবলিং, ওএসআই লেয়ার, আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, সিসকো রাউটার ও সুইচ কনফিগারেশন, ট্রাবলশুটিং প্রভৃতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। ১৪টি সেশনে ৭২ ঘণ্টা ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে জবসবিডি ও এইচআর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি কর্তৃক যৌথভাবে সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য। ফোন :৯১১৮৪৯৭, ০১৭১৩৪৯৩১৫৯।
