ভিভিটেক থ্রিডি প্রজেক্টর

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:১৫
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে ভিভিটেক ব্র্যান্ডের ডি৫০৮ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর। এটি ডিএলপি এবং ব্রিলিয়ান্ট কালার প্রযুুক্তির প্রজেক্টর। থ্রিডি সমর্থিত প্রজেক্টরটির ব্রাইটনেস ২৬০০ লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ১৪০০ বাই ১০৫০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও ৩০০০ : ১, ল্যাম্পের আয়ুষ্কাল সর্বোচ্চ ৪০০০ ঘণ্টা। রয়েছে বিল্ট-ইন স্পিকার, রিমোট কন্ট্রোল, কি-প্যাড লক ফাংশন, ভিজিএ-ইন, এস-ভিডিও, কম্পোজিট ভিডিও, ইউএসবি প্রভৃতি। মূল্য ৪০,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।