স্মার্টওয়াচ আগেই নিয়ে এসেছে সনি। এবারে তারা নিয়ে এসেছে দ্বিতীয় সংস্করণের স্মার্ট-ওয়াচ, যাতে যুক্ত করা হয়েছে পানিরোধী ফিচার। অর্থাত্ অ্যান্ড্রয়েডচালিত এই ঘড়ি পানির নিচেও এখন সমান দক্ষতায় কাজ করবে। অ্যালুমিনিয়ামে তৈরি এই ঘড়িতে এনএফসি প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এর ১.৬ ইঞ্চি ডিসপ্লেটি ২২০ বাই ১৭৬ পিক্সেল রেজ্যুলেশনের। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথেই এটি কাজ করবে বলে জানিয়েছে সনি। তারা আশা করছে, আসছে সেপ্টেম্বর থেকেই বাজারে পাওয়া যাবে এই ঘড়ি।
