বৃহস্পতিবার কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রফিকুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে কলিমুল্লাহ ও কোষাধ্যক্ষ পদে জসীমউদ্দীন নির্বাচিত হন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানউল্যাহ চৌধুরী।
