ভারতের ১৫টি চ্যানেলের লাইসেন্স বাতিল ও অপর ৭টি চ্যানেলের সমপ্রচার ৩০ দিনের জন্য স্থগিত করেছে দেশটির তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। লাইসেন্সের শর্তাদি পালনে ব্যর্থ হওয়ার চ্যানেলগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের।
এ ছাড়াও ৩৮টি চ্যানেলকে সরকারের অনুমতি ছাড়া তাদের পরিচালনা পর্ষদের পরিবর্তন ও মালিকানার ধরন পাল্টানোর কারণে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। চ্যানেলগুলোর অধিকাংশই আঞ্চলিক পর্যায়ে সমপ্রচার কার্যক্রম পরিচালনা করে থাকে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ ভিত্তিক সারদা গ্রুপ তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়কে না জানিয়েই টেলিভিশন চ্যানেলের সমপ্রচার কার্যক্রম চালানোয় তাদের বিরুদ্ধে আপলিংকিং ও ডাউনলিংকিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার ৩৬৮টি চ্যানেলকে মালিকানা বা অংশিদারিত্ব এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য দেয়ার জন্য নোটিশ জারি করে। কিন্তু ওই নোটিশে কোনোরূপ সাড়া না পাওয়ায় ১৫টি চ্যানেলের লাইসেন্স বাতিলসহ সম্প্রচার বন্ধ এবং ৭টি চ্যানেলের লাইসেন্স স্থগিত করে কর্তৃপক্ষ কয়েক বছরে ৮৭৭টি বিনোদন ও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের অনুমতি দেয় ভারত সরকার।
