ফুজিত্সু মাউস

আপডেট : ২৯ জুন ২০১৩, ১৮:২৮
জাপানি ফুজিত্সু ব্র্যান্ডের নান্দনিক ডিজাইনের মাউস দেশের বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। যেকোনো সার্ফেসেই কাজ করে ১০০০ ডিপিআই গতির এই ইউএসবি মাউস। এতে স্মুথ মাউস স্ক্রল থাকায় কাজ করার সময় মাউসটি বারবার টানাটানি করার বিরক্তি থেকে মুক্ত থাকা যায়। মূল্য ৪০০ টাকা।