টেক জায়ান্ট গুগল নানা ধরনের অনলাইন সেবা এতদিন চালু রাখলেও ধীরে ধীরে অনেক সেবাই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গতকাল বন্ধ হয়ে গেল গুগল রিডার। ২০০৫ সালে যাত্রা শুরু করা গুগল’র এই সেবাটি অনলাইনে জনপ্রিয় একটি আরএসএস রিডার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তবে গত মার্চেই গুগল জানায়, আরএসএস রিডারের গ্রাহক ক্রমেই কমছে। পাশাপাশি অন্যান্য সেবাতেও মনোযোগী হয়ে ওঠায় তখনই এটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী গতকাল বন্ধ হয়ে গেছে এই সেবাটি।
