মোসাম্মত্ জাকিয়া (১২) নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছে। সে রাজধানীর বারিধারা আবাসিক এলাকায় ১২ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে কাজ করতো। গত ২৭ জুন বৃহস্পতিবার বাড়ির গৃহকর্তাসহ অন্য সদস্যরা বাইরে থাকা অবস্থায় মেয়েটি কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটির বাবা জাকির হোসেন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়ে মেয়েটির কোনো সন্ধান পাননি। কেউ মেয়েটির সন্ধ্যান পেলে ০১৭১৪১১০৫৬৮ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
