মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৫৩
সাইফুল ইসলাম সিয়াম, শিক্ষার্থী সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য রইল প্রাণীবিজ্ঞান এর ম্যালেরিয়া পরিজীবী , হাইড্রা ও আরশোলা অধ্যায় থেকে নমুনা প্রশ্ন। ১) ম্যালিগ্ন্যান্ট টারশিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘণ্টা পর আসে ? ক) ৪৮-৫৬ খ) ৪৮-৭২ গ) ৩৬-৪৮ ঘ) ২৪-৪৮ ২) প্রি এরিথ্রোসাইটিক সাইজোগোনির ধাপ নয় কোনটি? ক) ট্রোফোজয়েট খ) সাইজন্ট গ) ক্রিপ্টোজয়েট ঘ) ক্রিপ্টোমেরাজয়েট ৩) Plasmodium vivax এর সুপ্তাবস্থা কত দিন ? ক)৮-১৫ খ)১২-২০ গ)১৮-২৪ ঘ)১১-১৬ ৪) হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে ? ক)লোহিত রক্ত কণিকা খ) শ্বেত রক্ত কণিকা গ)মশকীর ক্রপে ঘ) যক্রতে ৫) RBC তে ম্যালেরিয়া জীবানুর অযৌণ চক্রের সর্বশেষ ধাপ কোনটি ? ক) সেপারোজয়েট খ)মেরোজয়েট গ) গ্যামেটোসাইট ঘ)সিগনেটরিং ৬) ম্যালেরিয়া জীবানুর যৌণ চক্র সমপন্ন হতে কত সময় লাগে ? ক)১০-১২ ঘণ্টা খ)১০-১৬ ঘণ্টা গ)১২-১৬ ঘণ্টা ঘ)২০ ঘণ্টা ৭) ম্যালেরিয়া পরজীবীর যৌণ চক্রের সর্বশেষ ধাপ কোনটি ? ক) গ্যামেট খ) সেপারোজয়েট গ) গ্যামেটোসাইট ঘ) ম্যারোজয়েট ৮) কোন দশায় ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায় ? ক) এরিথ্রোসাইটিক সাইজোগোনি খ) হেপাটিক সাইজোগনি গ) প্রি এরিথ্রোসাইটিক সাইজোগোনি ঘ)এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগোনি ৯) ম্যালেরিয়া জ্বরের দশা নয় কোনটি ? ক)শীতল দশা খ) উষ্ণ দশা গ)কাপুনী দশা ঘ)ঘাম দশা ১০) প্লাজমডিয়ামের সেপারোজয়েট তৈরী হয় কোথায় ? ক)লোহিত রক্ত কণিকায় খ) যকৃত গ) এনোফিলিস মশকীর পাকস্থলীর গায়ে ঘ) মশকীর লালায় ১১) আরশোলার প্রতিটি পা কত খণ্ডে বিভক্ত ? ক) ২ খ) ৪ গ) ৫ ঘ)৬ ১২) আরশোলার দেহ গহ্বরকে কী বলা হয় ? ক) সিলোম খ)ব্লাস্টোসিল গ) হিমোসিল ঘ)গিজার্ড ১৩) আরশোলার প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়- ক)গিজার্ড খ) মেসেন্টেরন গ)লালাগ্রন্থি ঘ) ক্রপ ১৪) আরশোলার খাদ্য পরিপাক শুরু হয় ু ক) ক্রপ খ) গিজার্ড গ) মেসেন্টেরন ঘ) অন্ননালী ১৫) তেলাপোকার রেচন্তন্ত্রের অংগ নয় কোনটি ? ক) ইউট্রিকুলার গ্রন্থি খ) ইউরিকোস গ্রন্থি গ) নেফ্রোসাইট ঘ) মালপিজিয়ান নালিকা ১৬) আরশোলার রক্তসংবহন্তন্ত্রের অংশ নয় কোনটি ? ক) হিমোসিল খ) হিমোলিম্ফ গ) পার্শ্বীয় বাহিকা ঘ) সহায়ক সপন্দনশীল অঙ্গ ১৭)আরশোলার প্রধান শ্বসন অঙ্গ কোনটি ? ক) শ্বসনছিদ্র খ) ট্রাকিয়া গ) ট্রাকিওল ঘ) সপাইরাকল ১৮) আরশোলার ওমাটিডিয়ামে থাকে না কোনটি ? ক) রড কোষ খ) রেটিনাল সিথ গ) রেটিনুলার কোষ ঘ) কর্ণিয়াজেন কোষ ১৯) উজ্জ্বল আলোতে আরশোলা কোন প্রতিবিম্ব গঠন করে ? ক)সুপারপজিশন খ) এপজিশন গ) ট্রান্সপজিশন ঘ) সেমিপজিশন ২০) জাইগোট হতে নিম্ফ বের হতে কত দিন সময় লাগে ? ক) ২০ দিন খ) ২৫ দিন ঘ) ৩০ দিন গ) ৬০ দিন ২১) কর্ষিকার উপর ভর করে উল্টাভাবে হাইড্রার চলন পদ্ধতিকে বলা হয় - ক) গ্লাইডিং খ) নতমুখী গ) ভাসা ঘ) হেচড়ান ২২) কোনটি হাইড্রার স্বাভাবিক বংশবৃদ্ধির প্রক্রিয়া ? ক) যৌন জনন খ) মুকুলোদগম গ) দ্বিবিভাজন ঘ) পুনরুত্পত্তি ২৩) কোনটি হাইড্রার পরিসফুটনের ধাপ নয় ? ক) লার্ভা খ) মরুলা গ)ব্লাস্টুলা ঘ) গ্যাস্টুলা ২৪) ঐুফত্ধ এর দেহকান্ডের অংশ নয় কোনটি ? ক) কর্ষিকা খ) মুকুল গ) হাইপোস্টোম ঘ) জননাঙ্গ ২৫) উভলিঙ্গ হাইড্রাকে বলা হয় ু ক) হার্মাফ্রোডাইট খ) ডাইওসিয়াস গ) ট্রাইওসিয়াস ঘ) ডাইফ্রোডাইট উত্তরমালাঃ ১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫.গ ৬. খ ৭.খ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০.গ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ক