প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
স্যামসাং সম্প্রতি বাজারে ছেড়েছে বাঁকানো ওএলইডি টিভি। ৫৫ ইঞ্চি আকৃতির এই টিভি তারা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করে স্যামসাং-এর হেডকোয়ার্টার দক্ষিণ কোরিয়ার সিউলে। ছবিতে দুই মডেল দেখাচ্ছেন বাঁকানো এই টিভি।
পাশের ছবিতে পায়ে যে জুতা জোড়া দেখা যাচ্ছে, ডিজাইনের দিক থেকে সেটি অনেকেরই পছন্দ হবে। তবে মজার বিষয় হচ্ছে এই জুতা জোড়া সাধারণভাবে তৈরি হয়নি। ত্রিমাত্রিক প্রিন্টারে ‘প্রিন্ট’ করে তৈরি করা হয়েছে এগুলো।
স্পেনের পুলিশ বিভাগের টুইটার অ্যাকাউন্টটিকে জনপ্রিয় বলতেই হবে। সম্প্রতি এই অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা পেরিয়ে গেছে ৫ লক্ষ। কেক কেটে ৫ লক্ষতম অনুসারী পাওয়ার ঘটনাটি দেখা যাচ্ছে ছবিতে।
জাপানের জায়ান্ট ক্যানন তৈরি করেছে ‘মিক্সড রিয়েলিটি’ নামক ভার্চুয়াল গগল। টোকিওতে ভার্চুয়াল রিয়েলিটি এক্সপোতে এই ডিভাইস প্রদর্শন করেছে তারা। ছবিতে এক মডেলের হাতে দেখা যাচ্ছে এই ডিভাইস।
