টেক ফ্যাশন

এলইডি টেট্রিস টাই

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
গান প্রেমিকের পরিমাণ বিশ্বে নেহায়েত কম নয়। আর গানের জন্য এখন সব ধরনের ডিজিটাল মাধ্যমের উপরেই নির্ভর করতে হয় সকলকেই। কম্পিউটার ছাড়াও নানা ধরনের পোর্টেবল মিউজিক প্লেয়ার এখন মানুষের হাতে হাতে। পাশাপাশি পোর্টেবল কিছু মিউজিক সিস্টেমও রয়েছে। এই ধরনের একটি পোর্টেবল মিউজিক সিস্টেম বিঅ্যান্ডও’র বিওলিট ১২। বিভিন্ন ডিজিটাল ডিভাইসের জন্য এটি একটি তারহীন বহনযোগ্য মিউজিক সিস্টেম। ছোট্ট একটি ঝুড়ির মতো দেখতে এই সিস্টেমটি খুললেই বের হবে দুই ইঞ্চি ব্যাসের টুইটার, চার ইঞ্চি ব্যাসের উফার এবং ১২০ ওয়াটের অ্যাম্প্লিফায়ার। ডেনমার্কের ডিজাইনার সিসিলিক ম্যানজ ডিজাইন করেছেন এই মিউজিক সিস্টেম। গত শতাব্দীর ষাটের দশকে ব্যাং অ্যান্ড ওলাফসেন-এর টেবিল রেডিও’র প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েই এর নাম রাখা হয়েছে বিওলিট প্লে। অ্যাপল’র এয়ারপ্লে সমর্থিত এই সিস্টেমটি যেকোনো আইফোন, আইপ্যাড বা আইপড থেকে আপনার চারপাশকে ভরিয়ে দিতে পারবে গানের সুরে। অসাধারণ ডিজাইনের এই মিউজিক সিস্টেমের দামটিও অসাধারণ। এর দাম রাখা হয়েছে ৮০০ ডলার।