রমজানে জাদুঘরে নতুন সময়সূচি

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৪৩
পবিত্র রমজানে দেশের বিভিন্ন জাদুঘরের অফিস ও গ্যালারিসূমহ দর্শকদের পরিদর্শনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জাদুঘরের গ্যালারি ও অফিসসমূহ খোলা থাকবে। পহেলা রমজান থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর, সিলেটের ওসমানী জাদুঘর ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার ক্ষেত্রে এ সময়সূচি কার্যকর হবে। তবে রমজানের পর পূর্ব নির্ধারিত সময়সূচি বলবত্ থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি