দেশের বাইরে বিআইটিএম-এর প্রশিক্ষণ

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:৩৯
প্রথমবারের মতো দেশের বাইরে প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা প্রদান করল বেসিস ইন্সটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। গত ২৯ ও ৩০ জুন ভুটানের থিম্পুতে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ ওয়ার্কশপ পরিচালনা করে বিআইটিএম-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল। দলে ছিলেন বিআইটিএম ডিরেক্টর-ইন-চার্জ শাহ ইমরাউল কায়ীশ, বিআইটিএম সমন্বয়কারী তালুকদার মোহাম্মাদ সাব্বির, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বিজয়ী আল আমীন চৌধুরী এবং এনায়েত হুসাইন রাজিব। আউটসোর্সিং বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।