শুক্রবার
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: শ্রম আইন প্রণয়ন, ঈদ বোনাস ও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে বেলা ১১টায়।
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি: বিদ্যুত্ সংকট সমাধান নিয়ে আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনের মুক্তিভবনে।
পার্বত্য নাগরিক পরিষদ: প্রতীকী অনশন কর্মসূচি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন: বিষ ও ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন, সকাল ১১টায় চকবাজার শাহী মসজিদের সামনে।
গ্যালারি শিল্পাঙ্গন: ছয় শিল্পীর ‘হুইসেল’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন বিকাল সাড়ে ৫টায় গ্যালারি প্রাঙ্গণে।
