গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্য বিয়ের ঘটনায় বরসহ ৪ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুল লতিফ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন বর নিজামুল শেখ, কন্যার বাবা মান্নান শেখ (৪০) বরের চাচা হানিফ শেখ ও ঘটক আলী হোসেন। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান, রামপুরা গ্রামের মান্নান শেখের মেয়ে গোয়ালগ্রাম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী লিমার সাথে মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামের রত্তন শেখের ছেলে নিজামুল শেখের বিয়ে ঠিক হয়। রবিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল লতিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৪ জনকে আটক করে সাজা প্রদান করেন। এতে বিয়ে পন্ড হয়ে যায়।
