নড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগের দুই নেতার সংবর্ধনা

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হুসাইন খান ও নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোঃ হেমায়েত হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শরীয়তপুর নড়িয়া উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্ণেল (অব) শওকত আলী এমপি।